,

মিশরকে সহজেই হারাল রাশিয়া

news-image

স্পোর্টস ডেস্ক: আগের ম্যাচে ৫-০ গোলে সৌদি আরবকে উড়িয়ে দেওয়া রাশিয়া দ্বিতীয় ম্যাচে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিল। তবে বিরতির পর দারুণ পারফরম্যান্স করে মিশরকে ৩-১ গোলে হারাল তারা। এতে ‘এ’ গ্রুপ থেকে বিশ্বকাপের শেষ ষোলো প্রায় নিশ্চিত করে ফেলল স্বাগতিকরা।

বিশ্বকাপে ফিট মোহাম্মদ সালাহ। তার একাদশে আসার খবরে বেশ নড়েচড়ে বসেছিল মিশর। প্রথমার্ধে গোলমুখে তাদের বেশ কয়েকটি চেষ্টা নজর কেড়েছিল। শুরুর ৪৫ মিনিট ম্যাচ ছিল তাদের হাতে। যদিও গোলের দেখা পায়নি কোনও দল।

কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় পুরো ম্যাচের চিত্র। ৪৭ মিনিটে জবনিনের দুর্বল শট ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল জড়ান আহমেদ ফাথি। আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়া রাশিয়াকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।

মাত্র ৪ মিনিটের ব্যবধানে দুটি গোল করে সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামকে উল্লসে মাতায় স্বাগতিকরা। বক্সের ডানপ্রান্ত থেকে ফের্নান্দেসের কাট ব্যাক থেকে বল পেয়ে চেরিশেভ দ্বিগুণ করেন ব্যবধান। সৌদি আরবের বিপক্ষে জোড়া গোল করা এই রুশ ফরোয়ার্ড টানা দ্বিতীয় ম্যাচে গোল করেন ৫৯ মিনিটে।

এই গোলের রেশ কাটতে না কাটতেই আরেকবার লক্ষ্যভেদ করে রাশিয়া। ৬২ মিনিটে জিউবা টুর্নামেন্টে তার দ্বিতীয় গোল করেন। কুতেপোভের পাস মিশরীয় ডিফেন্ডার ঠেকালেও বল রাখতে পারেননি। জিউবা দ্রুত গতিতে মিশরের জালে বল জড়ান।

৭৩ মিনিটে একটি গোল শোধ করে মিশর। প্রতিপক্ষের ডিবক্সের মাথায় ফাউলের শিকার হন সালাহ। রেফারি ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেন। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি সালাহ। কিন্তু শেষ ১৭ মিনিটে ম্যাচের ভাগ্য বদলাতে পারেননি মিশরের এই ‘মহাতারকা’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে