রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পানি সংকটের মুখোমুখি ভারত

news-image

অনলাইন ডেস্ক: পোপ ফ্রান্সিস বলেছিলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পানি নিয়ে। আর এ পানি সংকট ক্রমেই তীব্রতর হচ্ছে। প্রতিবেশি দেশ ভারত বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় পানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির প্রায় ৬০ কোটি মানুষ ভয়াবহ পানি সংকটে রয়েছেন

ভারতের পরিকল্পনা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটউট অব ট্রান্সফরমিং ইন্ডিয়া (নিটি) আয়োগ জানিয়েছে, ভারত বর্তমানে ইতিহাসের ‘ভয়াবহতম’ পানি সংকটের মুখোমুখি হয়েছে। তারা বলছে, ২০৩০ সাল নাগাদ পানির চাহিদা হবে তখনকার সরবরাহ ক্ষমতার দ্বিগুণ।

ভারতের ২৪টি রাজ্য থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে নিটি আয়োগ রিপোর্টে বলা হয়েছে, এই সংকট সামনের দিনগুলোতে বরং আরও তীব্র হবে। দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদসহ ২১টি নগরীর ভূগর্ভস্থ পানি আগামী দুই বছরের মধ্যেই ফুরিয়ে যাবে। এতে ১০ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলে এতে হুঁশিয়ারি দেয়া হয়। আর অবস্থা যদি এভাবে চলতে থাকে, তাহলে ২০৫০ সাল নাগাদ ক্ষতি হবে জিডিপির ৬ ভাগ। এই পানি সংকটের কারণে ভারতের খাদ্য নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে। কারণ ভারতের ৮০ শতাংশ পানিই ব্যবহৃত হয় কৃষিতে।

ভারতের নগরী এবং শহরগুলোতে গ্রীষ্মকালে প্রতি বছরই পানির সংকট তৈরি হয়। কারণ বেশিরভাগ নগরী এবং শহরেই বাড়ি বাড়ি পাইপে পানি সরবরাহ করার মতো অবকাঠামো নেই।

পল্লী অঞ্চলেও পরিষ্কার পানির সংকট আছে। সেখানে অনাবৃষ্টির কারণে অনেক সময় ভূগর্ভস্থ পানির ওপর নির্ভর করা যায় না। কারণ অনাবৃষ্টির সময় লোকে এখন আগের চেয়ে আরও বেশি মাত্রায় ভূগর্ভস্থ পানির ওপর নির্ভর করে।

পানি সম্পদ ব্যবস্থাপনায় কিছু কিছু ভারতীয় রাজ্য অন্য রাজ্যের তুলনায় ভালো করছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়। যেমন-গুজরাট, মধ্যপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশ। কিন্তু কিছু রাজ্যের অবস্থা খুবই ভয়াবহ। যেমন-উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহার ও ঝাড়খণ্ড। ভারতের প্রায় অর্ধেক মানুষই এসব রাজ্যে থাকে। আর দেশটির কৃষি উৎপাদনের বেশিরভাগটাই আসে এসব রাজ্য থেকে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ