,

মৃত মায়ের কফিনের নিচে চাপা পড়ে ছেলের মৃত্যু (ভিডিও)

news-image

ডেস্ক রিপোর্ট: ইন্দোনেশিয়ার দক্ষিণ সোলাওয়েসির উত্তর তারোজা এলাকায় এক শেষকৃত্যের অনুষ্ঠানে মায়ের কফিনের নিচে চাপা পড়ে ছেলের মৃত্যু হয়েছে।

১৫ জুন, শুক্রবার মায়ের শেষকৃত্যের সময় শববাহকদের হাত থেকে পিছলে কফিন পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান সামেন কুনদুরুয়া নামের এক ব্যক্তি।

ইন্দোনেশিয়ার শেষকৃত্য অনুষ্ঠানকে বলা হয় লাক্কেয়ান। সামেন কুনদুরুয়ার মায়ের মরদেহকে কফিনে করে একটি কাঠের ঘরে সংরক্ষণ করে রাখা হয়। ওই কাঠের ঘরে করে ১২ জন শববাহক মরদেহ নিয়ে যাচ্ছিলেন। শববাহকদের মধ্যে কুনদুরুয়াও ছিলেন। এ সময় তিনি কফিন তুলতে গিয়ে বাঁশ দিয়ে বানানো সিঁড়ি ভেঙে মাথায় গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে নেওয়ার পথে কুনদুরুয়া মারা যান। কুনদুরুয়াকে তারা মা বার্থার পাশে সমাহিত করা হয়েছে।

স্থানীয় তানা তারোজা রিসোর্ট পুলিশের চিফ কমিশনার জুলিয়ান্তো সিরেইত জানান, মায়ের কফিন লাক্কিয়ানে ওঠানোর সময় বাঁশ দিয়ে বানানো মই ভেঙে পড়ে, এ সময় ওই নারীর ছেলে আঘাত পান।

এদিকে এই হৃদয়বিদারক ঘটনার দৃশ্যটি তখন ক্যামেরায় ধারণ করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। সূত্র: প্রিয়. কম

 

https://www.youtube.com/watch?v=8rGPj80q-Y0

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে