,

স্বাস্থ্যখাতে ২ হাজার কোটি পাউন্ড বরাদ্দের ঘোষণা দিলেন থেরেসা মে

news-image

বৃটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিটের পর দেশটির স্বাস্থ্যখাতে ২ হাজার কোটি বৃটিশ পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। রোববার যুক্তরাজ্যের এলবিসি রেডিও’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এসময় তিনি বলেন, মূলত করের আওতা বৃদ্ধি করে এবং ইউরোপিয় ইউনিয়ন থেকে বের হয়ে আসবার সুবাদে যে অর্থ সাশ্রয় হবে সেখান থেকেই এই বরাদ্দ দেয়া হবে।

দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা দপ্তরের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রেক্ষিতে অনুষ্ঠিত ঐ সাক্ষাৎকারে মে আরো বলেন, ব্রেক্সিটের ফলে যুক্তরাজ্য বেশ কিছু দিক দিয়ে দারুণ লাভবান হয়েছে। এখন আমাদের অর্থনীতি থেকে অনেক কম পরিমাণ অর্থ ইউরোপে যাবে। ফলে আমাদের অর্থ আমাদের পকেটেই থাকবে। এছাড়াও, ২০২৩/২৪ সাল পর্যন্ত স্বাস্থ্যখাতে ২ হাজার কোটি পাউন্ড(২৬.৬ বিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ দেয়া হবে।

তবে আগামি বছরই বাজেটে করের আওতা বা পরিমাণ বৃদ্ধির বিষয়টি বিবেচনার জন্য রাখা হবে বলেই তিনি জানান। মে বলেন, আমরা সতর্ক পরিকল্পনা ও পর্যালোচনার মাধ্যমেই করের আওতা বৃদ্ধি করব। ইয়ন নিউজ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর