রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিটিপি প্রধান মোল্লা ফাজলুল্লাহ ড্রোন হামলায় নিহত!

news-image

তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি প্রধান মোল্লা ফাজলুল্লাহ মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছে। আফগানিস্তানের কুনার প্রদেশে গত বৃহস্পতিবার এ হামলা হয় বলে মার্কিন প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন এ খবর দিয়েছে।

শুক্রবার মোল্লা ফাজলুল্লাহর নিহত হওয়ার খবরটি নিশ্চিত করে আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে টেলিফোন করেন। ২০০৯ সাল থেকে ফাজলুল্লাহ আফগানিস্তানে অনেকটা আত্মগোপনে রয়েছে এবং ২০১৪ সালেও একবার বিমান হামলায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক কর্মকর্তা জানান, গত বুধবার মোল্লা ফাজলুল্লাহর ওপর ড্রোন হামলা হয় তবে হামলায় সে মারা গেছেন কিনা তা তিনি নিশ্চিত করতে পারেন নি। অবশ্য, আমেরিকার সরকারি রেডিও ‘ভয়েস অব আমেরিকা’ থেকে ফাজলুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। রেডিও পাকিস্তান জানিয়েছে, বুধবার রাতে একটি নৈশভোজে যোগ দিয়ে সেখান থেকে বের হওয়ার পরপরই ড্রোন হামলার শিকার হয় মোল্লা ফাজলুল্লাহ।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ