রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে তিনটি তেল মজুদ ভবন নির্মাণ করবে চীন

news-image

আগামি সপ্তাহে নেপালের প্রধানমন্ত্রী কেপি অলি, চীন সফরে যাচ্ছেন এবং তার সফরের সময় নেপালে তেল মজুদ চুক্তিতে স্বাক্ষার হবে দুটি দেশের মধ্যে। নেপালের শিল্প, বাণিজ্য ও সরবরাহ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, নেপালের তিনটি স্থানে তেল মজুদ ভবন করার চুক্তি হয়েছে।

নেপালের বাইরাহাওয়া, তনহুঁ জেলার আবুখায়েরি ও নুয়াকাত জেলার বাত্তার এলাকায় তেল মজুদ ভবন নির্মাণ করা হবে। নেপালের ‘কাঠমান্ডু পোস্ট’কে দেয়া সাক্ষাতকারে শিল্প, বাণিজ্য ও সরবরাহ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানান, তেল মজুদের একটিতে ১০,০০০ কিলোলিটার ও বাকি দুটোতে ৫০,০০০ কিলোলিটার করে বিমান জ্বালানি মজুদ ক্ষমতা থাকবে।

চীনের সহায়তায় দুই দেশের মধ্যে তেল সংগ্রহস্থলের এ চুক্তি নিয়ে প্রথম কথা হয়েছিলো ২০১৬ এর মার্চে যখন নেপালের প্রধানমন্ত্রী চীন পরিদর্শন করেছিলেন। প্রকল্পের নির্মাণ ২০১৯ এর মাঝামাঝি সম্পূর্ণ হবে বলে তারা আশা করছে। নেপালের প্রধানমন্ত্রী ১৯ জুন পাঁচদিনের জন্য সরকারি সফরে যাচ্ছেন। ইয়ন নিউজ

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ