,

‘‌বাবা, আমি দেখতে পাচ্ছি না’‌

news-image

ডেস্ক রিপোর্ট : আবদুল মইন আল হাসান নামে শিশুটির বয়স দশের গণ্ডিও পার হয়নি। আর এর মধ্যেই যুদ্ধের ভয়াবহতার শিকার হতে হল তাকে। মেনে নিতে হল অন্ধত্বকে।

সম্প্রতি বোমাবর্ষণে আবদুলের গোটা বাড়িটা উড়ে গিয়েছিল। গুরুতর আহত অবস্থায় তুরস্কের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর হাসপাতালের বেডে যখন আবদুলের ঘুম ভাঙে, তখন সে আর কিছু দেখতে পাচ্ছিল না। এরপরই বাবাকে ডাকতে থাকে ছোট্ট আবদুল।

কাতর কণ্ঠে বলে ওঠে, ‘‌বাবা, আমি কিছুই দেখতে পাচ্ছি না।’ ‌এরপর অসহায় বাবা আবদুলকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু কিছুতেই পেরে উঠছিলেন না। আর এই গোটা মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিওটি।

অনেকেই আবদুলের চিকিৎসার জন্য এগিয়ে আসেন। ইতিমধ্যে ৯৯০ পাউন্ড সংগ্রহও করা হয়েছে। গত কয়েকদিনে সিরিয়ার ইদলিবে বোমাবর্ষণে ১৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এর আগে গত রবিবার মারা গিয়েছিলেন ৪০ জন।

আবদুলের ভিডিওটি ভাইরাল হলেও লাভ কিছুই হবে না। কারণ রাতে গুলি‌ ও বোমার শব্দে ঘুমাতে যাওয়া, আর সকালে সেই শব্দেই ঘুম ভাঙা। এটাই সিরিয়ায় সাধারণ মানুষের অভ্যাস হয়ে গেছে। আট থেকে আশি, রেহাই পাচ্ছেন না কেউ। মৃত্যু সবসময় শিয়রে দাঁড়িয়ে। কোন বোমায় নাম লেখা রয়েছে জানে না কেউই। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে