,

চীনা পণ্যের ওপর শুল্কারোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

news-image

অনলাইন ডেস্ক: চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে চীনা পণ্যের ওপর শুল্কারোপের সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।আজ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ট্রাম্প চায়না পণ্যের ওপর শুল্কারোপের একটি খসড়া তালিকা প্রকাশ করেছেন। যেখানে ৪০ বিলিয়ন মার্কিন ডলার শুল্ক আসতে পারে। খসড়া তালিকায় বিভিন্ন ক্যাটাগরির প্রায় ৮শ টি পণ্য রয়েছে।

এদিকে চীন সরকারের শীর্ষ কূটনীতিক স্টেট কাউন্সিলর ওয়াং জি বলেছেন, ট্রাম্প যদি শুল্ক নিয়ে অগ্রসর হয় তবে তার দেশও প্রস্তুত আছে। ওয়াশিংটন নতুন করে বাণিজ্য নিয়ে চিন্তা করলে তারাও এর জবাব দিতে প্রস্তুত।

ওয়াং বলেন, বাণিজ্য ইস্যুতে চীনের দু’ধরনের পছন্দ আছে। প্রথমত সহযোগিতা ও উভয়পক্ষের লাভ। দ্বিতীয়ত বিরোধিতা এবং উভয়পক্ষের ক্ষতি। চীন প্রথমটাকে পছন্দ করে।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চীনের পণ্য ক্রয় বাড়ার সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে শুল্কারোপের এ পরিকল্পনা দেশটির।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে