,

বিরোধিতা সত্ত্বেও তুরস্কের কাছে এফ-৩৫ সরবরাহ করবে যুক্তরাষ্ট্র

news-image

মার্কিন সরকারের বেশিরভাগ প্রভাবশালী সিনেট সদস্যদের বিরোধিতা সত্ত্বেও তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রি করতে চলেছে যুক্তরাষ্ট্র। অন্তত, এখন পর্যন্ত পেন্টাগন তুরস্কের কাছে চলতি জুন মাসের ২১ তারিখে নির্ধারিত এফ-৩৫ হস্তান্তর কর্মসূচীতে কোন পরিবর্তন আনেনি।

এফ-৩৫ এর মূল নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের একজন মুখপাত্র জানান, আগামী সপ্তাহের ২১শে জুন অ্যারিজোনার লিউক এয়ার বেজ ঘাঁটিতে তুর্কি পাইলটদের কাছে প্রথম বিমানটি হস্তান্তর করা হবে। এই উপলক্ষে সেদিন প্রথানুযায়ী একটি হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হবে। তুর্কি বৈমানিকেরা এফ-৩৫ বিমান পরিচালনার প্রাথমিক প্রশিক্ষণ যুক্তরাষ্ট্রের মাটিতেই নেবেন। তবে তুরস্কের ভূখ-ে এই বিমান কবে নাগাদ পৌঁছাবে সে বিষয়ে এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। বিশেষ করে এই সপ্তাহেই মার্কিন কংগ্রেস বাৎসরিক প্রতিরক্ষা নীতি বিষয়ক একটি বিল পাশ করতে যাচ্ছে। ঐ বিলে তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রয় বন্ধের জোর সুপারিশ করা হয়েছে। তবে শুধুমাত্র প্রতিরক্ষা অধিদপ্তর এফ-৩৫ পোগ্রাম থেকে তুরস্কের অন্তর্ভুক্তি বাতিল করে একটি প্রতিবেদন জমা দেবার পরই আইনপ্রণেতারা এমনটি করতে পারবেন।

তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, লিউক বিমানঘাঁটিতে তুর্কি পাইলটদের কাছে এফ-৩৫ এর হস্তান্তর ঠেকাতে পেন্টাগন কোন পদক্ষেপ নেয়নি। ডিফেন্স নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে