রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উ. কোরিয়া পুরো পরমাণু অস্ত্রমুক্ত না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে: পম্পেও

news-image

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দক্ষিণ কোরীয় ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে পম্পেও একথা বলেন বলে জানিয়েছে বিবিসি।

সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের ঐতিহাসিক বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দিলেন।

বৈঠকে দুই নেতা নতুন সম্পর্ক গড়ার প্রতিশ্রুতি দিয়ে একটি বিবৃতি সই করেছেন। কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণ পারমাণবিক অস্ত্রমুক্ত করার আগের প্রতিশ্রুতি বৈঠকে ফের দিয়েছে উত্তর কোরিয়া।

বৈঠক শেষের পর যৌথ ঘোষণায় কোরীয় উপদ্বীপ পরিপূর্ণভাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের অঙ্গীকারও করা হয়।

কিন্তু বৈঠকে দুই নেতার মধ্যে সমঝোতার এ যৌথ ঘোষণা নিয়ে এখনো সংশয় আছে। কারণ, ঘোষণায় পিয়ংইয়ং কীভাবে পারমাণবিক অস্ত্র পরিহার করবে আর সে প্রক্রিয়া যাচাই করা হবে কি করে তা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ধাপে ধাপে পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া চালিয়ে গেলে উত্তর কোরিয়াকে নিষেধাজ্ঞায় ছাড় দিতে সম্মত হয়েছেন ট্রাম্প ও কিম। তবে পম্পেও এ প্রতিবেদন নাকচ করেছেন।

তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্র পুরোপুরি এবং স্থায়ীভাবে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করার পাশাপাশি তা যাচাই করে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ