,

চীনা পণ্যে ৫০ বিলিয়ন ডলার শুল্কারোপ করলেন ট্রাম্প

news-image

চীনা পণ্যে ৫০ বিলিয়ন ডলার শুল্কারোপে অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ বিষয়ে শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করার কথা রয়েছে। বৃহষ্পতিবার মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মিউচিন, বাণিজ্য মন্ত্রী উইলবার রস ও বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটহিজার এর সাথে এক সাক্ষাতের পর ট্রাম্প এ শুল্কারোপের ক্ষেত্রে সবুজ সংকেত প্রদান করেন।

ট্রাম্পের এ সিদ্ধান্ত বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দু’টি দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বর্তমানে চলমান বাণিজ্যিক উত্তেজনার তীব্রতা আরও বহুগুণ বাড়িয়ে দিবে বলে অর্থনীতি বিশেষজ্ঞরা মনে করছেন।

যুক্তরাষ্ট্র চীন ছাড়াও তাদের বন্ধুপ্রতীম দেশ কানাডা, মেক্সিকো ও ইউরোপিয় ইউনিয়নের সাথেও ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্কারোপ করার মাধ্যমে বাণিজ্য যুদ্ধে অবতীর্ণ হয়েছে।

চীন জানিয়েছে তারা তাদের পণ্যের ওপর মার্কিন ৫০ বিলিয়ন ডলারের এ শুল্কারোপের বিপরীতে মার্কিন বিভিন্ন পণ্য যেমন : গাড়ি, বিমান ও সয়াবিন ইত্যাদির ওপর ৫০ বিলিয়ন ডলারের পাল্টা শুল্কারোপ করবে। সিএনএন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে