,

বিদেশি পুরুষ এড়িয়ে চলার নির্দেশ রাশিয়ার নারীদের

news-image

ডেস্ক রিপোর্ট।। বিশ্বকাপ ফুটবল চলার সময় বিদেশি পুরুষদের সাথে যৌন সম্পর্ক না করতে রুশ নারীদের সতর্ক করে দিয়েছেন রাশিয়ায় প্রভাবশালী একজন এমপি।

কমিউনিস্ট পার্টির প্রভাবশালী এমপি তামারা প্লেতনিওভা মস্কো রেডিওকে বলেছেন, আমি বিশ্বাস করি রুশ নারীদের বিভিন্ন দেশ থেকে আসা পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক করা উচিত না। খবর বিবিসির।

তিনি মনে করেন, তা নাহলে ‘তাদের সন্তানরা ভুগবে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ১৯৮০ সালে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকের পর বিভিন্ন জাতির মিশ্রণে শঙ্কর শিশুর জন্মের হার নাটকীয়ভাবে বেড়ে গিয়েছিল। এরপর বিদেশি পিতারা তাদের সন্তানদের রাশিয়া ফেলে চলে গিয়েছিল।

তিনি আরো বলেন, পিতারা যদি রাশিয়ার হতো তাহলে এ সমস্যার সৃষ্টি হতো না। তাই রুশ মেয়েদের উচিৎ বিদেশি পুরুষদের কাছ থেকে সাবধান থাকা।

এদিকে, এ বক্তব্যের পর থেকে অনলাইনে তামারা প্লেতনিওভার কড়া সমালোচনা হচ্ছে। অনেকেই বলছেন, ফিফা যে বর্ণবাদ-বিরোধী প্রচারণা চালাচ্ছে, তার সঙ্গে এই বক্তব্য সাংঘর্ষিক।

রেডিওর একজন উপস্থাপিকা তায়ানা ফ্লেগেনগাওয়ার বলেছেন, এমপি প্লেতনিওভাও কি বলবেন যে তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এর আগে টুইটারে একজন আইস স্কেটারের বর্ণবাদী মন্তব্যকে ঘিরে বিতর্ক সৃষ্টি হলে তিনি দাবি করেছিলেন যে কেউ তার অ্যাকাউন্ট হ্যাক করে ওই মন্তব্য করেছে।

কোন কোন সমালোচক এমপি প্লেতনিওভার মন্তব্যের জন্যে তাকে রুশ সংসদ দুমা থেকে বহিষ্কারেরও দাবি জানিয়েছেন। একজন মন্তব্য করেছেন, রুশ ওই এমপি প্রাপ্তবয়স্ক রুশ নারীদের আচরণ নিয়ন্ত্রণ করতে চাইছেন।

অনেকে আবার প্লেতনিওভার কথার সঙ্গে একমতও পোষণ করেছেন। যেমন একজন লিখেছেন, আমাদের উচিৎ রুশ সন্তানকেই জন্ম দেয়া। এমপি ভুল কী বলেছেন? আরেকজনের মন্তব্য করেছেন, আমার মতে, সবারই মতামত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, এমপি প্লেতনিওভারও সেই স্বাধীনতা আছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে