,

সৌদি আরবে ঈদ শুক্রবার

news-image

নিউজ ডেস্ক।। সৌদি আরবে বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। একই সঙ্গে আরব ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। খবর: আলজাজিরা, আলআরাবিয়্যা, খালিজ টাইমস, পরিবর্তন।

সৌদি আরবের পরদিন সাধারণত বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। সে অনুযায়ী আগামীকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক আহ্বান করেছে। পরের দিন শনিবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সৌদি আরবের দ্য মাজমা ইউনিভার্সিটির টেকনিক্যাল ও প্রশাসনিক অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি কমিটি বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা তিনটা থেকে পর্যবেক্ষণ শুরু করে। পরে তারা রাজধানী রিয়াদ থেকে ২৭ কিলোমিটার দূরে দক্ষিণপশ্চিমের হাওতাত সুদাইরে সন্ধ্যায় চাঁদ দেখা গিয়েছে বলে জানায়।

কমিটির পরিচালক ইসলামিক স্কলার আব্দুল্লাহ আল-খুদাইরি জানান, ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী কমিটি বুধবার ভোরে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে পায়নি। ফলে বৈজ্ঞানিক গণনায় বৃহস্পতিবার সূর্যদয়ের ২৬ মিনিট পরে শাওয়াল মাস শুরু হয়।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

এর আগেই অবশ্য সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর প্রথম দেশ হিসেবে চাঁদ দেখার কথা জানায়।

তবে ভারত ও পাকিস্তানে বৃহস্পতিবার শাওয়াল মাসের কোনো চাঁদ দেখা যায়নি। ফলে এসব অঞ্চলে আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে। একইভাবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মুসলিমরা শনিবার ঈদ উদযাপন করবেন।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের জেবেল হাফিত, আল আইনে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের বরাতে তারা এ ঘোষণা দিয়েছে।

তবে চাঁদ দেখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয় সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি। তারা বাদ মাগরিব বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত দেয়।

পূর্ব ঘোষণা মতে, আরব দেশগুলোর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ঈদ উপলক্ষে ১৭ জুন পর্যন্ত বন্ধ থাকবে। অন্যদিকে, শুক্রবার ঈদ হলে সেখানে বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে শুক্র ও শনিবার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে