,

এবার অ্যাবে-কিম বৈঠক চায় জাপান

news-image

এবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের মধ্যে বৈঠক আয়োজনে জোর তৎপরতা চালাচ্ছে জাপান। বৃহস্পতিবার জাপানি সংবাদপত্র ‘ইয়োমিউরি’তে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ে আগামী আগস্ট মাসেই অ্যাবে-কিম বৈঠক চায় জাপান।

জাপান সরকারের বেশ কয়েকটি সূত্রের বরাতে পত্রিকাটি জানায়, অ্যাবে-কিম বৈঠক আয়োজনে উত্তর কোরিয়া ও জাপান দু’দেশেরই সরকার পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।

এর আগে বুধবার জাপানের পক্ষ থেকে জানানো হয়, উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণে ভূমিকা রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে জাপান। ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি নজরদারি শুরুর পর উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার ব্যয়ে ভূমিকা রাখতে চায় দেশটি।

তবে, যদি কোনও কারণে শেষপর্যন্ত পিয়ংইয়ংয়ে অ্যাবের সফর অনিশ্চিত হয়ে পড়ে সেক্ষেত্রে বিকল্প হিসেবে সেপ্টেম্বর মাসে রাশিয়ার ভøাদিভোস্তকে অনুষ্ঠিতব্য ইস্টার্ন ইকোনমিক ফোরামেই কিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সেরে নেবেন অ্যাবে। রয়টার্স

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে