,

বিশ্বকাপ ফুটবলে আইএস’এর জঙ্গি হামলার হুমকি

news-image

সারাবিশ্বের ফুটবল পাগল দর্শকরা যখন গভীর আগ্রহে রাশিয়ায় সমবেত হচ্ছে বা বিভিন্ন দেশের দর্শক টেলিভিশন সেটের সামনে আসন গেড়ে বসছে তখন আইএস জঙ্গি গোষ্ঠী হামলার হুমকি দিয়ে বলেছে, এমন হামলা করা হবে যা ইতিহাস কখনো দ্যাখেনি। রাশিয়ায় বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এমনিতেই নজিরবিহীন নিরাপত্তা নেওয়া হয়েছে এবং সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সিক্সজিল আইএস জঙ্গি তৎপরতা নজরে রেখেছে। সিক্সজিলের গোয়েন্দা পরিচালক ওমার কারমি বলেছেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে রাশিয়া বা প্রেসিডেন্ট পুতিনের ওপর প্রতিশোধ নিতে এধরনের হামলা চালাতে পারে।

হুমকি দিয়ে ওয়েবসাইটে আইএস জঙ্গিরা এও বলেছে ‘আমাদের জন্যে অপেক্ষা কর’ এবং ‘আমরা আপনাকে আপনার স্বদেশেই হত্যা করব’। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের গোয়েন্দাদের একজন বর্ডার সার্ভিস কর্মকর্তা একজন সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেফতার করেছে। রাশিয়া-চীন সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। রুশ গোয়েন্দারা বলছেন, আইএস জঙ্গিরা সম্ভবত মস্কোতে প্রতিশোধ পরায়ন হয়ে হামলা চালাতে পারে। আইএস জঙ্গিরা ওয়েবসাইটে একটি স্টেডিয়ামের গ্যালারিতে দাঁড়িয়ে ফুটবল মাঠের দিকে তাকিয়ে হামলার হুমকি সম্বলিত একটি ছবি প্রকাশ করেছে। ওই জঙ্গিও কাঁধে সাবমেশিনগান ও হাতে এ্যাসাল্ট রাইফেল দেখা গেছে। মুখ কালো কাপড়ে ঢাকা। রাশিয়ায় বিশ্বকাপের অফিসিয়াল লোগো রয়েছে ওই ছবিতে। আইএস জঙ্গিদের আরেকটি প্রচারণায় বলা হয়েছে যেটি গত ৩০ মে প্রকাশ করা হয়েছিল, তাতে জিহাদি জনের ছবি রয়েছে যে এর আগে একটি মার্কিন ড্রোন উড়িয়ে দিয়েছিল। সেও একটি ফুটবল স্টেডিয়ামে দাঁড়িয়ে রয়েছে এবং তার হাতে একটি ছুরি দেখা যাচ্ছে।

সিক্সজিলের গোয়েন্দা পরিচালক ওমার কারমি বলেছেন, গত কয়েক সপ্তাহ ধরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে আইএস জঙ্গি হামলার হুমকি বাড়ছে। আইএস সবসময় তাদের অনুসারীদের এধরনের হামলার জন্যে উদ্বুদ্ধ করে আসছে। এধরনের জঙ্গি গোষ্ঠী কোনো বিশেষ একটি স্থান থেকে হামলা না করে বিভিন্ন স্থান থেকে বা একাকি হামলা করে থাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে