সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ

news-image

সুদের হার বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ। সুদের হার আগের তুলনায় ০.২৫ শতাংশ বাড়বে। অর্থনৈতিক বিস্তার এবং চাকরির বাজার বৃদ্ধির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তে ২০০৮ সালের পর সর্বোচ্চ বাড়লো সুদের হার। এই হার আগে ছিলো ১.৭৫ শতাংশ। তা বেড়ে দাড়াচ্ছে ২ শতাংশে। ফেডারেল রিজার্ভের বেশকিছু কর্মকর্তা জানিয়েছেন, এবছর আরো দুই ধাপে বাড়তে পারে সুদের হার। এর আগে মাত্র এক ধাপে এই হার বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছিলো। ২০১৫ সালের পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক অস্টম বারের মতো সুদের হার বাড়ালো।

যুক্তরাষ্ট্রে ইদানিংকালে কমেছে মূল্যস্ফীতি। একই সাথে কমেছে বেকারত্বের হার। ফেডারেল রিজার্ভের চেয়ার জোরেমি পাওয়েল জানিয়েছেন অধিক কর্মসংস্থান আয় এবং আত্মবিশ্বাস বাড়াচ্ছে। এদিকে বিদেশী বিনিয়োগ এবং রাজস্ব বৃদ্ধিও অর্থনীতিকে সমৃদ্ধ করছে। তিনি বলেন, ‘প্রধান ব্যাপার হলো অর্থনীতি ভালো করছে।’ বিবিসি

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার