রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে সৌদি জোটের অভিযান অব্যাহত, নিহত ২৬

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের বৃহত্তম বন্দরনগরী হোদাইদাহতে সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযান অব্যাহত রয়েছে। ২০১৫ সালে ইয়েমেনে হস্তক্ষেপের পর এটাই সৌদি জোটের সঙ্গে হুথিদের সবচেয়ে বড় লড়াই। এই লড়াইয়ে এখন পর্যন্ত ২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতদের মধ্যে হুথি বিদ্রোহী ২২ জন এবং সংযুক্ত আরব আমিরাতের চারজন সেনা রয়েছেন বলে জানা গেছে।

সৌদি নেতৃত্বাধীন জোট গত মঙ্গলবার হুথি অধ্যুষিত বন্দরনগরী হোদাইদাহতে অভিযান শুরু করে। হুথিদের আলোচনার টেবিলে ফিরিয়ে আনতেই সৌদি জোট বন্দরটিতে হামলা চালিয়েছে। জঙ্গিবিমান ও জাহাজের পাশাপাশি আরব আমিরাত সমর্থিত ইয়েমেনি বাহিনী জোটের পক্ষে এই অভিযানে অংশ নিচ্ছে বলে জানা গেছে।

এদিকে, এই সংকট উত্তরণে আলোচনার জন্য বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা হয়েছে।

উল্লেখ্য, হোদাইদাহ বন্দর দিয়েই ইয়েমেনের বেশিরভাগ ত্রাণ পৌঁছে। আর এই বন্দরকে ঘিরে অভিযান চলায় অন্তত ৮০ লাখ ইয়েমেনি অনাহারের ঝুঁকিতে রয়েছে।সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ