,

শুক্রবার যুক্তরাষ্ট্রে ঈদ

news-image

অনলাইন ডেস্ক : আগামীকাল শুক্রবার যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের রাজধানীসহ বৃহত্তর ওয়াশিংটনের মেরিল্যান্ড, ভার্জিনিয়া ও ওয়াশিংটন ডিসিতে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বৃহত্তর ওয়াশিংটনের অল ডালাস মুসলিম সেন্টার (এডাম সেন্টার) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামীকাল শুক্রবার সেন্টারের প্রত্যেকটি শাখায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের আয়োজন করেছে। এডাম সেন্টারে আয়োজিত পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময়সূচি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য সেন্টারের বিভিন্ন শাখায় যোগাযোগ করা যেতে পারে।

ভার্জিনিয়ার উডব্রীজ ম্যানাসাস সংলগ্ন দার আল নুর মসজিদে শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের ৪টি জামাতের আয়োজন করেছে। জামাতগুলো সকাল সাড়ে ৬টা, ৮টা, সোয়া ৯টা ও সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। ভার্জিনিয়ার ফলসচার্চের দারুল হিজরা মসজিদে শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের ৬টি জামাতের আয়োজন করা হয়েছে। জামাতগুলো সকাল ৭টা, ৮টা, ৯টা, সোয়া ১০টা, সোয়া ১১টা ও সোয়া ১২টায় অনুষ্ঠিত হবে।

বৃহত্তর ওয়াশিংটনের বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা ইনক (বাই) শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের দুটি জামাতের আয়োজন করেছে। জামাত দুটি ওয়েন্ডহ্যাম গার্ডেন ম্যানাসাস, ১০৮০০ ভান্দর লেইন, ম্যানাসাস, ভার্জিনিয়া ২০১০৯ এ সকলা ৯টা এবং ১০ ঘটিকার সময় অনুষ্ঠিত হবে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ভার্জিনিয়ার আর্লিটনস্থ বায়তুল মোকারম মসজিদ থেকে কোনো ঘোষণা পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে