,

রাশিয়ায় দুটি নৌযানের সংঘর্ষে নিহত ১১

news-image

রাশিয়ার ভলগোগ্রাদে একটি টাগবোট ও একটি রিভার-ক্রুজের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। সোমবার ভোলগা নদীতে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। উল্লেখ্য, এই শহরে ফুটবল বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাশিয়ার ইমার্জেন্সি সার্ভিসের কর্মীরা সোমবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনার কথা জানতে পারেন। তারা জানায়, নদীর তীর থেকে প্রায় এক কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নৌকাটিতে ১৬ জন যাত্রী ছিলেন। উদ্ধারকারীরা ৫ জন যাত্রীকে উদ্ধার করেছে। এদেরমধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর একজনের খোঁজে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম।

এই বিশ্বকাপে ভলগোগ্রাদ শহরে ইংল্যান্ড, তিউনিসিয়া, নাইজেরিয়া, আইসল্যান্ড, সৌদি আরব, মিশর, জাপান ও পোল্যান্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। রয়টার্স

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর