,

পূর্ব জেরুজালেমের ১৫টি বাড়ি থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নতুন ইহুদি বসতি নির্মাণ করতে পশ্চিম তীরের পূর্ব জেরুজালেমে আরো অন্তত ১৫টি বাড়ি থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করেছে ইসরায়েলি পুলিশ।

এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার রাস্তায় নেমে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন উচ্ছেদ হওয়া ফিলিস্তিনিরা। যদিও কয়েকজনকে পাথর ও পানির বোতল নিক্ষেপ করতে দেখা যায় বলে জানায় মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোসেনফেড জানান, বিক্ষোভের সময় পাথর ছোড়ার ঘটনায় তিন ইসরায়েলি পুলিশ হালকা আঘাত পায় আর দুই বিক্ষোভকারীকে আটক করেন তাঁরা।

এদিকে, উচ্ছেদ করা ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার কথা জানায় ইসরায়েল সরকার। যদিও ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও আগ্রহ দেখায় তারা।

১৯৬৭ সালে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের সময় থেকে পশ্চিম তীরে ৬০ লাখ ফিলিস্তিনি বসবাস করছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে