,

আমেরিকার হাতে বিশ্ব সেরা সুপার কম্পিউটার

news-image

অনলাইন ডেস্ক : সুপার কম্পিউটার তৈরির প্রতিযোগিতায় এবার চীনকে পেছনে ফেলে এগিয়ে গেছে যুক্তরাষ্ট্র। আইবিএম এবং এনভিডিয়া মিলে তৈরি করা নতুন এই সুপার কম্পিউটারের নাম ‘সামিট’। যা গত ৮ই জুন প্রথম চালু করা হয়েছে।

মার্কিন বিজ্ঞানীদের দাবি সুপার-কম্পিউটারটি ক্ষমতায় এবং গতিতে এর আগের সুপার-কম্পিউটারের প্রায় দ্বিগুণ। এটির ক্ষমতা হচ্ছে প্রায় ২০০ পেটাফ্লপ।

এতদিন পর্যন্ত বিশ্বের এক নম্বর সুপার-কম্পিউটার বলে বিবেচনা করা হতো চীনের ‘সানওয়ে তাইহুলাইট’কে। এটির প্রসেসিং ক্ষমতা ছিল প্রতি সেকেন্ডে ৯৩ পেটাফ্লপ।

যুক্তরাষ্ট্রের নতুন তৈরি সামিট সুপার-কম্পিউটারটি শুরুতে মূলত ব্যবহার করা হবে অ্যাস্ট্রোফিজিক্স, ক্যানসার গবেষণা এবং সিস্টেম বায়োলজির কাজে।

২০১৭ সালে সর্বশেষ সুপার-কম্পিউটারের তালিকা প্রকাশের পর তাতে দেখা যায়, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ৫০০টি সুপার কম্পিউটারের ১৪৩টি আছে যুক্তরাষ্ট্রে, আর ২০২টি আছে চীনে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রর থেকে এগিয়ে আছে চীন।

তবে ‘সামিট’ তৈরি করার আগে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সুপার-কম্পিউটার ছিল টাইটান। বিশ্ব র‍্যার্কিং-এ এটির অবস্থান ছিল পঞ্চম স্থানে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির