,

শান্তির জন্য বৈঠক একটি ভালো সূচনা: কিম

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আজ সকাল সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠকে বসেছেন। স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় সকাল ৭টা) সিঙ্গাপুরের সান্তোসা দ্বীপের ক্যাপেলা হোটেলে বৈঠকটি শুরু হয়েছে। একটানা চলবে সিঙ্গাপুর সময় সকাল সাড়ে ১১টা পর্যন্ত।

বৈঠকের আগে সকালে ক্যাপেলা হোটেলে আগে পৌঁছান কিম। বৈঠকের আগে সংক্ষিপ্ত সম্মেলনে মিলিত হন দুই নেতা। এ সময় বৈঠকের সফলতা নিয়ে আশাবাদও ব্যক্ত করেন তারা। ট্রাম্প চান উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধ ঘোষণা। বিনিময়ে কিম চাইছেন, নিজ দেশের নিরাপত্তা আর উত্তর কোরিয়ার ওপর আরোপিত আন্তর্জাতিক অবরোধের অবসান।

সংবাদ সম্মেলনে কিম বলেন,‘এখানে আসাটা আমাদের জন্য সহজ ছিল না। পুরনো সংস্কার আর আত্ম অহমিকা আমাদের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আমরা তা কাটিয়ে উঠতে পেরেছি। যে কারণে আমরা আজ এখানে উপস্থিত হতে পেরেছি। আমি মনে শান্তির জন্য এটি একটি ভালো সূচনা।’

আর ট্রাম্প এই বৈঠককে, ‘শান্তি প্রতিষ্ঠায় বড় ধরনের অগ্রগতি’হিসেবে উল্লেখ করে বৈঠক সফল হবে বলে আশাপ্রকাশ করেন। দুই নেতা সাড়ে ১১টা পর্যন্ত একটানা বৈঠক করবেন। এরপর মধ্যাহ্ণভোজের বিরতিতে যাবেন। দুই নেতার একসঙ্গে লাঞ্চ করার কথা রয়েছে। বৈঠক শেষে বিকেল ৪টা নাগাদ ফের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন ট্রাম্প। সূত্র: দ্য গার্ডিয়ান

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির