,

জাপান উপকূলে মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত

news-image

জাপানের দক্ষিণ উপকূলে সোমবার যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার কিছু আগ মুহূর্তে বিমানটির পাইলট সেখান থেকে নিরাপদে বেরিয়ে যেতে সফল হন। তাকে জাপানের নিরাপত্তা বাহিনী উদ্ধার করতে সক্ষম হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে এখনও কোন মন্তব্য করেনি। তবে তারা জানিয়েছে যে, এ বিষয়ে তারা প্রতিবেদনের জন্য তথ্য সংগ্রহ করছে।

জাপানের কিয়োডো নিউজ এজেন্সি জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি যুক্তরাষ্ট্রের ক্যাডেনা বিমান ঘাঁটির। বিমানটি সোমবার সকালে জাপানের দক্ষিনাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপের আঞ্চলিক রাজধানী ‘নাহা’ থেকে ৮০ কি.মি. দক্ষিনে বিধ্বস্ত হয়েছিলো।

জাপানের এনএইচকে টেলিভিশন জানিয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় বেঁচে যাওয়া পাইলটের বড় কোনও ক্ষতি না হলেও তার পা ভেঙ্গে গেছে।

ক্যাডেনা হলো জাপানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাটি। যুক্তরাষ্ট্র-জাপান নিরাপত্তা চুক্তির আওতায় এ ঘাটিটিতে বর্তমানে ৪৭ হাজারেরও বেশী মার্কিন সেনা অবস্থান করছে। ইয়ন ও দ্য বিজনেস টাইমস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে