বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোরআন অনুবাদকারীকে নির্যাতন করে মেরেই ফেললো চীন!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনের উইঘুরের বাসিন্দা মুহাম্মদ সালিহ হাজিম নামের এই মানুষটি পবিত্র কোরআন শরীফ আরবি থেকে উইঘুর ভাষায় অনুবাদ করতেন। এই স্কলার মানুষটি দেশটির কুখ্যাত নিপীড়ন ক্যাম্পে আটক অবস্থায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে উইঘুর মুসলিমদের সংগঠন ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস (ডব্লিউইউসি)। খবর আনাদোলু এজেন্সি।

best ওই বিবৃতিতে বলা হয়, ২০১৭ সালের ডিসেম্বরে সালিহ হাজিমকে আটক করা হয়। কুখ্যাত ‘রি-এডুকেশন’ ক্যাম্পে আটকে রাখা হয়। নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, উইঘুর মুসলিমদের ওপর চীন কর্তৃপক্ষের ব্যাপক নিপীড়ন, বিশেষ করে ধর্মীয় স্বাধীনতা হরণে চলমান দমন-পীড়নের মধ্যেই সালিহ হাজিমকে আটক করা হয়েছিল। ধর্মীয় বিশ্বাস ও অনুশীলন ত্যাগ করতে হাজার হাজার উইঘুর মুসলিমকে কুখ্যাত ‘রি-এডুকেশন ক্যাম্পে’ আটকে রাখা হয়। নিপীড়ন ক্যাম্পে সালিহ হাজিমের নিহতের বিষয়টি চীন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে অস্বীকৃতি জানায়।

উল্লেখ্য, গত বছরের বসন্তকাল থেকে চীনের জিনজিয়াং প্রদেশের কর্তৃপক্ষ হাজার হাজার মুসলিমকে এই ‘রি-এডুকেশন ক্যাম্পে’ আটক রেখেছে। কেউ কেউ এই সংখ্যা ১০ লাখ হবে বলে জানিয়েছে। আটকদের মধ্যে কিছু বিদেশি নাগরিকও রয়েছেন।