ফের ইসরায়েলি হামলা, শিশুসহ ৪ ফিলিস্তিনি নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিক্ষোভে আবারো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার ইসরায়েলি বাহিনীর গুলিতে ১ শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ শতাধিক। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে নামে ১৫ বছর বয়সী এক শিশুও রয়েছে। শিশুটির নাম হাইথাম আল জামাল। খান ইউনিসের পূর্ব সীমান্তে সে গুলিবিদ্ধ হয়েছে।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার সীমান্তের পাঁচটি স্থানে প্রায় ১০ হাজার ফিলিস্তিনি বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন।

প্রসঙ্গত, ফিলিস্তিনিরা গত ৩০ মার্চ থেকে ‘গ্রেট মার্চ অফ রিটার্ন’ আন্দোলন শুরু করে। এ আন্দোলন শুরু হওয়ার পর এ পর্যন্ত ১২৮ জন নিহত হয়েছেন। তবে, এখন পর্যন্ত কোনো ইসরায়েলি হতাহত হয়নি। সূত্র, গ্লোবাল নিউজ

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার