ফিলিস্তিনের পাশে রয়েছে বিশ্বের সব মুসলমান : ইরানের প্রেসিডেন্ট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ফিলিস্তিন মুক্তি বিশ্বের সব মুসলমানের প্রাণের দাবি। বিশ্বের সব মুসলমানই ফিলিস্তিনিদের সঙ্গে রয়েছেন।

শুক্রবার সকালে চীনের উদ্দেশে তেহরান ত্যাগের আগে মেহরাবাদ বিমানবন্দরে তিনি এসব কথা বলেন।

রুহানি বলেন, আজ বিশ্ব কুদস দিবসের মিছিলে অংশ নিয়ে মুসলমানরা ফিলিস্তিনি জাতির প্রতি সংহতি ও সহমর্মিতা প্রকাশ করছে। মুসলমানরা কখনই ফিলিস্তিন মুক্তির দাবি থেকে সরে দাঁড়াবে না।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ইহুদিবাদী ইসরাইল কখনই নিজেকে নিরাপদ ভাবতে পারবে না। এটি কখনই ঘটবে না যে, তারা ভাববে একটি নিরাপদ স্থানে বসবাস করছে। কারণ তাদের জেনে রাখা উচিত তারা অন্যের ভূখণ্ড দখলে নিয়ে সেখানে বসবাস করছে। তারা সবসময় দখলদার ও জালিম। তাদের এটিও জেনে রাখা উচিত ফিলিস্তিনি জাতি কখনই তাদের বাপ-দাদার ভূখণ্ডের ওপর থেকে দাবি ছেড়ে দেবে না।

সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হত্যা-নির্যাতন বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, পবিত্র রমজানের শেষ শুক্রবার বিশ্বজুড়ে মুসলমানরা ইসরাইলি দখলদারির প্রতিবাদ ও ফিলিস্তিনিদের মুক্তির জন্য আল কুদস দিবস পালন করে থাকে।

এ বছর বাংলাদেশসহ বিশ্বের ৫০টিরও বেশি দেশে আজ কুদস দিবস পালিত হচ্ছে। এদিনে ফিলিস্তিনের বাসিন্দারা অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিমতীরে বড় ধরনের বিক্ষোভ করবেন।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার