,

ট্রেনে পা হারানো নারীর সামনে সেলফি!

news-image

অনলাইন ডেস্ক: সেলফি তুলতে গিয়ে অনেকেই না ফেরার দেশে চলে গেছেন। আবার মৃত মানুষের সঙ্গে, দুর্ঘটনা কবলিতের সামনে দাঁড়িয়ে সেলফি তুলে বিতর্কিতও হয়েছেন অনেকে। আগুনে পুড়তে থাকা মানুষকে সহায়তা না করে তার সঙ্গে সেলফি তুলতেও বাদ রাখেনি সেলফিবাজরা।

আবার সে ধরনের ঘটনা ঘটেছে। জানা গেছে, ইতালির পিয়ানসেঞ্জাতে ঘটেছে এ ধরনের ঘটনা। সেখানে ট্রেনে ধাক্কা লেগে আহত এক বয়স্ক নারী রেললাইনে পড়ে ছিলেন। তার পাশে দাঁড়িয়ে বিজয় চিহ্ন দেখিয়ে সেলফি তোলেন এক তরুণ।

ওই সময় অবশ্য সেই নারীকে সেবা-শুশ্রুষা করছিলেন প্যারামেডিক্সের কয়েকজন কর্মকর্তা। ওই ঘটনাকে ক্যামেরাবন্দি করার জন্য সাদা শর্টস ও টি-শার্ট পরে এক যুবক সেলফি তোলেন।

অজ্ঞাত ওই নারীর পা ট্রেনে কাটা পড়ে শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে গেছে ২৬ মে। গিয়োর্জি লাম্ব্রী নামের এক সাংবাদিক সেলফি তোলার দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন।

পরে ইতালির লিবার্টা পত্রিকা তাদের ফ্রন্ট পেজে ছবিটি প্রকাশ করে। পরে ওই সাংবাদিক বলেছেন, আমরা নৈতিকতার সবটুকুই হারিয়ে ফেলেছি। সবচেয়ে ভীতিকর বিষয়টি হলো ওই যুবক। আমি কিছুতেই তার এ রকম কাণ্ডজ্ঞানহীন আচরণ বুঝে উঠতে পারছি না।

তিনি আরো বলেন, বেশিরভাগ সময়ই অপরাধ বিষয়ক সংবাদ কাভার করি। এ সময় আমাকে অনেক মর্মান্তিক দৃশ্যের সম্মুখীন হতে হয়। তবে ওই যুবকের সেলফি তোলার ঘটনা আমাকে সত্যিই পীড়া দিয়েছে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির