,

মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদত্যাগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ ইব্রাহিম পদত্যাগ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, তিনি মোহাম্মদ ইব্রাহিমের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তবে তার উত্তরসূরি কে হবেন, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার উত্তরসূরি কে হবেন, আমরা সেই সিদ্ধান্ত নিতে পারিনি। কারণ এ বিষয়ে রাজার কাছ থেকে অনুমতি নিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী গভর্নর কে হবেন, তা ঠিক করতে যত দ্রুত সম্ভব সরকার রাজার সঙ্গে দেখা করবে বলে তিনি জানান।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট মোহাম্মদ ইব্রাহিম ২০১৬ সালে দেশটির প্রধান ব্যাংকের গভর্নর হয়েছিলেন।

১৯৮৪ সালে তিনি ব্যাংকটিতে যোগ দেন, শীর্ষ পদে আসীন হওয়ার আগে ২০১০ সালে তিনি ডেপুটি গভর্নর হিসেবে পদোন্নতি পান।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গভর্নর পদে প্রার্থীদের তালিকায় ব্যাংকটির সাবেক ডেপুটি গভর্নর নুর শামসিয়াহ মোহাম্মদ ইউনুসের নাম এগিয়ে রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে