মৃত্যু পথযাত্রী সিনেটরকে নিয়ে কটুক্তি করায় ট্রাম্প সহকারীকে বহিষ্কার
মার্কিন সিনেটর জন ম্যাককেইনকে নিয়ে কটুক্তি করায় বহিষ্কৃত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহকারী কেলি স্যাডলার। মে মাসে এক বৈঠক চলাকালে ক্যান্সার আক্রান্ত ম্যাককেইনকে উদ্দেশ্য করে অসৌজন্যমূলক মন্তব্য করে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যদিও স্যাডলারকে বহিষ্কার কেন করা হয়েছে এ প্রসঙ্গে হোয়াইটহাউজ থেকে পরিষ্কার করে কিছু জানানো হয়নি।
রয়টার্সের ঐ প্রতিবেদন অনুযায়ী, স্যাডলার নিআইএ ডিরেক্টর নির্বাচনের বিষয়ে ম্যাককেইনের ভোট দেয়াকে উদ্দেশ্য করে তুচ্ছ করে বলেন, ম্যাককেইন এমনিতেই মৃত্যু পথযাত্রী। তার ভোট কোনো বিষয়না। এদিকে স্যাডলারের এ ধরণের মন্তব্যে পুরো দেশজুড়ে সমালোচনা শুরু হয়েছে। তবে স্যাডলারের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউজের মুখপাত্র রাজ শাহ বলেন, প্রেসিডেন্টের কার্যালয়ে এখন থেকে আর কেলি স্যাডলার কাজ করবেনা।
উল্লেখ্য, গতবছর থেকেই ৮১বছর বয়সী মার্কিন সিনেটর ম্যাককেইন ক্যান্সারের সাথে লড়াই করে আসছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের অ্যারিজনা স্টেটের তার নিজস্ব বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। ট্রাম্পের সমালোচক এ সিনেটর ভিয়েতনাম যুদ্ধেও অংশ নিয়েছিলেন। রয়টার্স











