রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুয়াতেমালায় অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৫, নিখোঁজ ১৯২

news-image

আর্ন্তাতিক ডেস্ক: গুয়াতেমালায় ভয়াবহ অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা ৭৫-তে দাঁড়িয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত ১৯২ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। রোববার দেশটির অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি ফুয়েগোতে এ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। আগ্নেয়গিরির উৎক্ষিপ্ত লাভা ও কাদায় অন্তত দুটি গ্রাম ঢেকে গেছে।

এদিকে, মঙ্গলবার নতুন করে বিস্ফোরণে উষ্ণ গ্যাস ও গলিত শিলা উৎক্ষিপ্ত হওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হয়।রোববারের অগ্ন্যুৎপাতে দেশটির প্রায় ১৭ লাখ মানুষ ক্ষয়ক্ষতির স্বীকার হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
গুয়াতেমালার ন্যাশনাল ইনস্টিটিউট অব সেইসমোলজির প্রধান এডি স্যানচেজ বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে বড় ধরনের কোনো বিস্ফোরণের সম্ভাবনা নেই।

অন্যদিকে, দেশটির ডিজাস্টার রিলিফ অ্যাজেন্সির প্রধান সার্জিও কাবানাস বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমরা ১৯২ জন লোককে নিখোঁজের তালিকায় পেয়েছি। এখন তাদের নাম, পরিচয় ও নিখোঁজের স্থান শনাক্ত করা হচ্ছে।সার্জিও কাবানাস জানান, রোববার অগ্ন্যুৎপাতের আগে কোনো সতর্কতা জারি করা হয়নি।

তিনি জানান, অগ্ন্যুৎপাতের সংকেত পেলে তাৎক্ষণিকভাবে লোকজন কী করবে স্থানীয়দের এমন প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। কিন্তু অগ্ন্যুৎপাত এতো দ্রুত হয়েছে যে, এলাকাবাসী সে অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারেনি। স্থানীয় বিশেষজ্ঞদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৪ সালের পর এটি সবচেয়ে বড় অগ্ন্যুৎপাত।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ