রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প-কিমের নিরাপত্তায় থাকবে ‘খুকরি’ হাতে নেপালের গোর্খা বাহিনী!

news-image

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ১২ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের শীর্ষ বৈঠক হবে। এই দুই নেতার নিরাপত্তার দায়িত্বে থাকছে নেপালি বংশোদ্ভূত গোর্খা বাহিনী, যাদের অন্যতম অস্ত্র খুকরি (বাঁকা ধারালো অস্ত্র)।

গোর্খা বাহিনী সর্বদা নিয়োগকর্তার প্রতি বিশ্বাসী থাকে এবং কর্তব্যপালনে দ্বীধা করে না বিধায় সারা বিশ্বেই তাদের বেশ নামডাক রয়েছে।

সিঙ্গাপুরের এলিট পুলিশের বিশেষ গোর্খা বাহিনী রয়েছে। এই বাহিনী এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিসের বৈঠকের সময়ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

গোর্খাদের পরনে থাকবে বিশেষ বাহিনীর বর্ম, হাতে বেলজিয়ামের তৈরি বিশেষ স্কার কমব্যাট রাইফেল এবং পিস্তল। এছাড়া গোর্খা বাহিনীর কাছে থাকবে খুকরি এবং পায়ে হোলস্টারে অ্যাসল্ট রাইফেল।

সিঙ্গাপুরের সশস্ত্র বাহিনীর তরফে আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ টিম হাক্সলি জানিয়েছেন, গোর্খা বাহিনী অত্যন্ত সুকৌশলী। বিশেষ পরিস্থিতিতে কাজ করার প্রশিক্ষণও রয়েছে তাদের।

সফরে দুই নেতার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী ছাড়াও বিশেষ দায়িত্বপালন করবে গোর্খা বাহিনী।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ