,

মক্কায় ইতিকাফে বসছেন বাদশাহ, কঠোর নিরাপত্তা

news-image

আন্তর্জাতিক ডেস্ক: রমজানের শেষ ১০ দিনে মক্কার পবিত্র মসজিদে হারাম শরিফে ইতিকাফে বসছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। ইতিকাফকারী ও বাদশাহ সালমানের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরব নিউজের এক খবরে বলা হয়েছে, বাদশাহ সালমান এ লক্ষে সোমবার জেদ্দা থেকে মক্কা নগরীতে পৌঁছেছেন। মক্কায় বাদশাহ সালমানকে অভ্যর্থনা জানান মক্কা অঞ্চলের গভর্নর প্রিন্স খালিদ আল-ফয়সাল আল-সৌদ।

এদিকে মক্কা নগরীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ। হারাম শরিফে প্রবেশের সব রাস্তায় নজরদারি রাখা হচ্ছে। নিরাপত্তাবাহিনীর হেলিকপ্টার কিছুক্ষণ পর পরই চক্কর দিয়ে যাচ্ছে হারাম শরিফের ওপর দিয়ে।

অন্যদিকে পবিত্র দুই মসজিদে ইতিকাফকারীদের জন্য ডিজিটাল লকসহ ৫০০ লকার বসানো হয়েছে। মক্কায় মসজিদে আল-হারামের লকারে চার্জার প্লাগও রয়েছে। এ ছাড়া ইতিকাফকারীদের জন্য একটি বালিশ, জায়নামাজ এবং টাওয়েলসহ পরিচ্ছন্নতার সরঞ্জামাদিও রয়েছে।

রমজান মাসের শেষ দশক মসজিদে ইতিকাফ বা অবস্থান করা সুন্নতে মুয়াক্কাদায়ে কিফায়া। আরবি ‘ইতিকাফ’ শব্দের আভিধানিক অর্থ অবস্থান করা, স্থির থাকা, কোনো স্থানে আটকেপড়া বা আবদ্ধ হয়ে থাকা। শরিয়তের পরিভাষায় রমজান মাসের শেষ ১০ দিন বা অন্য কোনো দিন জাগতিক কাজকর্ম ও পরিবারপরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে ইবাদতের নিয়তে মসজিদে বা ঘরে নামাজের স্থানে অবস্থান করা ও স্থির থাকাই হচ্ছে ইতিকাফ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে