ক্যালিক্যালিফোর্নিয়া ছেড়ে যেতে চান বেশীরভাগ অধিবাসী

news-image

ক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সম্প্রতি চালানো এক জরীপে দেখা গেছে যে, সেখানে বসবাসরত প্রায় অর্ধেক বাসিন্দাই সেখানে আর থাকতে চান না, তারা সেখান থেকে চলে যেতে চান।

বে এরিয়া কাউন্সিল নামক একটি সংগঠন কর্তৃক পরিচালিত এক জরীপে এই ফলাফল দেখা যায়। জরিপটিতে অংশগ্রহণকারী বাসিন্দাদের ৪৬ শতাংশই জানিয়েছেন তারা এখানে বসবাসে অতিষ্ঠ হয়ে উঠেছেন ও আগামী কয়েক বছরের মধ্যেই তারা তাদের ঠিকানা পরিবর্তন করতে চান।

পরিচালিত জরীপটিতে দেখা গেছে যে, ক্যালিফোর্নিয়ার অধিবাসীদের এ রকম চিন্তা-ভাবনার পেছনে অন্যতম মূল কারণ হলো দৈনন্দিন ব্যায় ও গৃহভাড়া বৃদ্ধি এবং যানজট সমস্যা।

জরীপ চালানো প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট জিম ইয়ুন্ডারম্যান বলেন, প্রতি বছরই ক্যালিফোর্নিয়া ছেড়ে যেতে চায় এরকম লোকের সংখ্যা বাড়ছে। ২০১৬ সালে এরকম লোকের সংখ্যা ছিলো ৩৪ শতাংশ, ২০১৭ সালে তা ছিলো ৪০ শতাংশ ও চলতি বছর তা বেড়ে দাড়িয়েছে ৪৬ শতাংশে।

জরীপে অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ১ হাজার ব্যক্তি যারা সেখানে বিগত ২০ বছরেরও অধিক সময় ধরে বসবাস করে আসছে তারা জানিয়েছে যে, তারা মনে করেন ক্যালিফোর্নিয়ার জীবন ব্যবস্থা ভুল পথে পরিচালিত হচ্ছে। এছাড়া, বর্তমান অর্থনৈতিক অবস্থা সম্পর্কেও তারা দ্বিধান্বিত।

যারা ক্যালিফোর্নিয়া ছেড়ে যেতে চান তাদের প্রায় ৪৫ শতাংশ জানিয়েছেন যে এখানে বসবাস ব্যায় চরমভাবে বৃদ্ধি পেয়েছে এবং ২৬ শতাংশ মনে করেন, এখানে বাড়ির মূল্য ও বাড়ি ভাড়া অসহনীয় পর্যায়ে পৌছিয়েছে। ফক্স নিউজ

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার