,

প্রধানমন্ত্রীর পদত্যাগের পরেও জর্ডানে আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার

news-image

জর্ডানে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী হানি আল মুলকির পদত্যাগের পরও দেশটির সাধারণ নাগরিকরা আন্দোলন থেকে সরে না আসার অঙ্গীকার জানিয়েছেন। সরকারের সকল নিয়ম ও প্রচলিত পদ্ধতি ঢেলে সাজানোর জন্য আন্দোলন অব্যাহত রাখার এ ঘোষণা দিয়েছে তারা।
এ প্রসঙ্গে এক বিক্ষোভকারী জানায়, সরকারের অর্থনৈতিক বিভিন্ন সমস্যা ও ঋণ জনগণের ওপর না চাপিয়ে প্রতিষ্ঠিত বিভিন্ন সংস্থাকে এ বিষয়ে চাপ প্রয়োগ করার জন্যই আন্দোলন অব্যাহত রাখা হবে।

এরআগে সোমবার বাদশা দ্বিতীয় আবদুল্লাহের সঙ্গে বৈঠকের পর নিজের পদত্যাগপত্র জমা দেন মুলকি। কর সংস্কার এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতির দাবিতে জনগণের বিক্ষোভের মুখে তাকে প্রধানমন্ত্রী পদ ছাড়তে হয়।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, অর্থনৈতিক নীতির ওপর জনগণের ক্ষোভ মাত্রা ছাড়িয়ে যাওয়ায় গত চারদিন ধরে জর্ডানের রাজধানী আম্মান এবং অন্যান্য শহরে মুলকির পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়। আয়কর পাঁচভাগ বাড়ানোর সরকারের প্রস্তাবিত আইনের বিরুদ্ধে তারা বিক্ষোভ করে। যেখানে ব্যক্তিগত আয়কর ৫ শতাংশ এবং বিভিন্ন কোম্পানির কর ২০ ৪০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়। জনগণের দাবি, এই আইন তাদের আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর ফলে জীবনযাত্রার ব্যয় আরো কয়েকগুণ বেড়ে যাবে। আল জাজিরা

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির