দেশের নাম পরিবর্তন ঠেকাতে ম্যাসিডোনিয়ায় বিক্ষোভ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ম্যাসিডোনিয়ার বিরোধীদল ভিএমআরও-ডিপিএমএনই’র হাজারো সমর্থক দেশটির নাম পরিবর্তনের বিরুদ্ধে ও আগাম নির্বাচনের দাবি জানিয়ে বিক্ষোভ করেছে। শনিবার দলে দলে রাস্তায় নেমে আসে তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, প্রধানমন্ত্রী জোরান জায়েভ, দেশটির অর্থনৈতিক সমৃদ্ধি এবং ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে সদস্যভুক্ত হওয়ার প্রতিশ্রুতি করেছিলেন। কিন্তু প্রতিবেশী দেশ ও ইইউ-সদস্য গ্রিস সেখানে বাধার সৃষ্টি করছে। ‘ম্যাসিডোনিয়া’ নামটি নিয়ে আপত্তি তুলেছে গ্রিস।

২৭ বছর ধরে নাম নিয়ে ম্যাসিডোনিয়ার সঙ্গে গ্রিসের বিবাদ চলছে৷ কারণ, গ্রিসের উত্তরাঞ্চলে একটি প্রদেশের নামও ম্যাসিডোনিয়া৷ গ্রিসের আশঙ্কা, নামের মিল থাকায় তা থেকে সীমান্ত সমস্যা তৈরি হতে পারে৷

গ্রিসের আপত্তি সত্ত্বেও এই দেশ ‘ফর্মার যুগোস্লাভ রিপাবলিক অফ ম্যাসিডোনিয়া’ নামে ১৯৯৩ সালে জাতিসংঘে যোগ দিয়েছিল৷ এই বিবাদের জেরে ম্যাসিডোনিয়ার ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য হওয়ার লক্ষ্য বাধাপ্রাপ্ত হচ্ছে৷ নাম বিতর্কে গ্রিসের ইচ্ছেয় সায় না দিলে ভেটো দিতে পারে তারা৷ সে ক্ষেত্রে ম্যাসিডোনিয়া ইইউ’র সদস্য হতে পারবে না৷

প্রধানমন্ত্রী জায়েভ বলেছেন, গ্রীসের সঙ্গে এই এই বিবাদ নিষ্পত্তির শেষ পর্যায়ে রয়েছে৷ কিন্তু এখনি শুরু হয়েছে নাম পরিবর্তনের বিরুদ্ধে বিক্ষোভ।

ভিএমআরও-ডিপিএমএনই দলের নেতা হরিস্তিজান মিকোস্কি বিক্ষোভে সামনের বছর আগাম নির্বাচনের আহবান জানান। তিনি বলেন প্রধানমন্ত্রী অপূরণীয় ক্ষতি করবে। সেখান থেকে ফিরে আশা সম্ভব হবেনা।

নাম পরিবর্তন নিয়ে মিকোস্কি বলেন, তার দল কোনভাবেই সংবিধানের বিরুদ্ধে গিয়ে নাম পরিবর্তন করতে দেবেনা। নতুন নামে অবশ্যই ‘ম্যাসিডোনিয়া’ শব্দটি থাকবে৷ সম্ভাব্য নামগুলির মধ্যে ‘নিউ ম্যাসিডোনিয়া’ এবং ‘আপার ম্যাসিডোনিয়া’ নামগুলি আছে৷

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার