উ.কোরিয়ার ওপর ‘কঠোর’ নিষেধাজ্ঞার পরিবর্তন হবে না: যুক্তরাষ্ট্র

news-image

উত্তর কোরিয়ার ওপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন নীতি একটুকুও পরিবর্তন করা হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার হোয়াইট হাউজের পক্ষ থেকে এতথ্য জানানো হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হোয়াইট হাউজ মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানান, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখবে। কেননা, দেশটি যথেষ্ট শক্তিশালী। তাই সম্পূর্ণভাবে পরমাণু নিরস্ত্রীকরণের আগে উত্তর কোরিয়ার ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার প্রশ্নই আসে না।

এর আগে, শুক্রবার হোয়াইট হাউজে উত্তর কোরিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানান, উত্তর কোরিয়া আগের চেয়ে আরও অনেকবেশি সহযোগিতাপূর্ণ আচরণ করছে। দেশটির ওপর নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্তের কোনও পরিবর্তন আনা না হলেও, আপাতত নতুন কোনও অবরোধও আরোপ করা হবে না।

ট্রাম্প এও বলেন, এখন আর তিনি ‘সর্বোচ্চ চাপ’ আরোপের কথা ভাবছেন না। কেননা, দু’পক্ষই এখন কাছাকাছি আসতে শুরু করেছে। রয়টার্স

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার