রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন যুগে সৌদি : গাড়ি চালানোর লাইসেন্স পেয়েছেন ১০ নারী!

news-image

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে প্রথমবারের মতো নারীদের গাড়ি চালানোর জন্য লাইসেন্স দেওয়া শুরু হয়েছে। গতকাল সোমবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। দেশটির ১০ জন নারী গাড়ি চালানোর লাইসেন্স গ্রহণ করেছেন।

সৌদি আরবের তথ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক কেন্দ্র (সিআইসি) এ কথা জানিয়েছে।

সিআইসি জানিয়েছে, ১০ সৌদি নারী সোমবার গাড়ি চালানোর লাইসেন্স গ্রহণ করেছেন। এর মাধ্যমে নতুন ইতিহাস রচিত হলো। পরবর্তী সপ্তাহে দুই হাজার নারী এই তালিকায় যুক্ত হবেন বলে মনে করা হচ্ছে।

এই লাইসেন্স গ্রহণের পর রেমা জাওয়াদ নামের এক নারী বলেন, গাড়ী চালাতে আমি ভীষণ পছন্দ করি। আজ আমার স্বপ্ন পূরণ হলো।

প্রসঙ্গত, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ২০১৭ সালে একটি রাজকীয় ডিক্রি জারি করে দেশটির নারীদের রাস্তায় গাড়ি চালানোর অনুমতি দেন। এর ফলে, আগামী ২৪ জুন থেকে সৌদি নারীরা রাজপথে গাড়ি চালাতে পারবেন। সূত্র: খালিজ টাইমস

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ