,

মাঝ আকাশে হার্ট অ্যাটাক, প্রাণ বাঁচালেন বিমানবালা

news-image

অনলাইন ডেস্ক: মাঝ আকাশে হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন এক যাত্রী। এরপর বিমানবালার তৎপরতায় প্রাণ ফিরে পান তিনি৷ গত ২২ মে মুম্বাই-কলকাতা জেট এয়ারওয়েজের বিমানে এ ঘটনা ঘটে৷ প্রাণ ফিরে পেয়ে সম্প্রতি ওই যাত্রী চিঠি লিখে জেট এয়ারওয়েজের চেয়ারম্যান নরেশ গোয়েলকে ধন্যবাদ জানান৷

জানা যায়, ২২ মে কলকাতায় আসবেন বলে মুম্বাই থেকে জেট এয়ারওয়েজের বিমানে ওঠেন রাম সারোগি৷ তিনি কেমকো গ্রুপের চেয়ারম্যান৷ বিমানটি ছাড়ার এক ঘণ্টা পর প্রবল বুকে ব্যথা অনুভব করেন এবং আসন থেকে নিচে পড়ে যান৷ সেই সময় কাছেই ছিলেন বিমানসেবিকা৷ সাহায্যের জন্য ছুটে আসেন এবং তাঁর শ্রুশ্রুষা করেন৷ ইতিমধ্যে বিমানটিকে আপদকালীন ভিত্তিতে ঘুরিয়ে ফের মুম্বই বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়৷

ততক্ষণে খবর পেয়ে অ্যাম্বুলেন্স ও মেডিক্যাল টিম পাঠায় জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ৷ বিমানেই অসুস্থ যাত্রীর চিকিৎসা শুরু হয়৷ পরে কলকাতার উদ্দেশে রওনা দেয় বিমানটি৷

চিঠিতে তিনি জেট এয়ারওয়েজকে ধন্যবাদ জানিয়ে লেখেন, উপস্থিত বুদ্ধি ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় বিমানসংস্থার পুরো টিমকে ধন্যবাদ৷ বিশেষ করে কেবিন অফিসার কে বারেত্তো এবং আকাঙ্খা ত্যাগীর নাম অবশ্যই উল্লেখ করতে হয়৷এই ঘটনা জেট এয়ারওয়েজের ভাবমূর্তি আরও উজ্জল করবে বলে মনে করেন কেমকো গ্রুপের চেয়ারম্যান৷

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে