,

সেপ্টেম্বরে রাশিয়া সফরে যাবেন কিম!

news-image

সেপ্টেম্বর মাসে রাশিয়া সফরে যেতে পারেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং-উন। দেশটির ভ্দিলভোস্তকে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন কিম। সোমবার রুশ সংবাদমাধ্যম আরআইএ তাদের এক প্রতিবেদনে খবরটি প্রকাশ করে।

এছাড়া, বৈঠকের অন্যান্য সম্ভাব্য তারিখ ও স্থান নিয়ে আলোচনা হলেও এবিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আরআইএ।

প্রসঙ্গত, পরমাণু কর্মসূচির কারণে ১৯৯৩সাল থেকে শুরু হয়ে এখনপর্যন্ত চলা জাতিসংঘের একের পর এক অবরোধে আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়ে উত্তর কোরিয়া। পরবর্তীতে, এবছরের ৯ ফেব্রুয়ারি দক্ষিণ কোরিয়ার রাজধানী পিয়ংচ্যাংয়ে শীতকালীন অলিম্পিকে যোগ দেওয়ার মধ্যদিয়ে দুই কোরিয়ার মধ্যেকার সম্পর্কের বরফ গলতে শুরু করে।

এর ধারাবাহিকতায়, গত ২৭ এপ্রিল দুই কোরিয়ার সীমান্তবর্তী পানমুনজমে আন্তঃকোরীয় বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিমের ঐতিহাসিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদও উত্তর কোরিয়া সফরের কথা জানিয়েছেন বলে রোববার নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া। রয়টার্স

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির