,

পৃথিবীতে ফিরলেন ৩ মহাকাশচারী!

news-image

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ১৬৮ দিন কাটানোর পর নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন তিন মহাকাশচারী। ক্যাপসুল অবতরণের ৩০ মিনিটের মাঝেই তাদের বের করে আনা হয়। ৩ জুন, রবিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিন মহাকাশচারীকে নিয়ে কাজাখস্থানে অবতরণ করে ‘সয়ুজ’ স্পেস ক্যাপসুল বা মহকাশযান, জানিয়েছে সংবাদমাধ্যম টাইম।

পৃথিবীতে ফেরা এই তিন নভোচারী হলেন- নাসা’র মার্ক ভ্যান্ডে, জো আকাবা এবং রাশিয়ার অ্যালেক্সান্ডার মিসুরকিন। বুধবার সুয়োজ এমএস-০৬ মহাকাশযানে করে কাজাখাস্তান-এ নামেন তারা।
তাদের এই যাত্রা সরাসরি সম্প্রচার করা হয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র ওয়েবসাইটে। এই যাত্রায় তিন নভোচারীর সময় লেগেছে প্রায় তিন ঘন্টা, বলা হয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর-এর প্রতিবেদনে।

লাল-সাদা প্যারাসুটের সাহায্যে কাজাখস্তানের স্তেপ অঞ্চলে নামে সয়ুজ। অবতরণের পর মহাকাশচারীদের কাজাখস্তানের কারাগান্দা এলাকায় নিয়ে শারীরিক পরীক্ষা করার কথা। এরপর তাদেরকে হয় রাশিয়ার মস্কো অথবা আমেরিকার হিউস্টনে পাঠানো হবে।

এই তিনজন মহাকাশচারী চলে আসার ফলে বর্তমানে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তিনজন ক্রু রয়েছেন। তারা হলেন আমেরিকার মহাকাশচারী ড্রু ফিউস্টেল ও রিকি আর্নল্ড এবং রাশিয়ার মহাকাশচারী ওলেগ আরতেমিয়েভ। বুধবার কাজাখস্তানের বাইকোনুর উৎক্ষেপণ কেন্দ্র থেকে একটি মহাকাশযানে আরও তিনজন মহাকাশচারী স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওয়ানা হবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে