রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাঠক মতামত: কোন বিচারক খালেদা জিয়াকে জামিন দিতে পারবে না’

news-image

কারামুক্তির জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এনিয়ে আমাদেরসময়.কম-এর এক পাঠক মন্তব্য করে বলেছেন, তার মানে কোন বিচারক খালেদা জিয়াকে জামিন দিতে পারবে না।

রোববার এক অনুষ্ঠানে বিএনপিকে উদ্দেশ করে মতিয়া আরো বলেন, আপনারা যদি ছাড়া পাইতে চান, মুক্তি চান, রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদন করবেন, ক্ষমা ভিক্ষা করবেন। রাষ্ট্রপতি যদি করেন তাহলে হবে, নাহলে হবে না। কাজেই আমাদের দুইষা কোনো লাভ নাই, শেখ হাসিনার দোষ দিয়া কোনো লাভ নাই।

এই সংবাদ প্রকাশের পর অামাদেরসময়.কম এ অনেক পাঠক ক্ষোভ প্রকাশ করে ফেসবুক পেজ-এ তাদের মতামত জানিয়েছেন। তাদের মধ্য থেকে কয়েকজনের মতাতম তুলে ধরা হলো।

মতিয়াকে উদ্দেশ্য করে পাঠক রাইজুল কারিম সুমন লিখেছেন, ক্ষমা চাওয়ার অভ্যাসটা এখন থেকেই তৈরি করেন। সেই দিন বেশি দুরে নয়। যেদিন রাষ্ট্রপতির কাছে ক্ষমা পেলেও জনগণ ক্ষমা করবে না। জনগণ তার হিসাব কড়ায় গন্ডায় বুঝে নিবে।

মো. ইসমাঈল মনে করেন, তার মানে কোন বিচারক খালেদা জিয়াকে জামিন দিতে পারবে না?

তাপস মিয়া বলছেন- মতিয়াকে মন্ত্রী বানিয়েছে ঠিক, কিন্তু ওনি আদৌ কোন কোন মন্ত্রী হবার যোগ্যতা রাখে না। এই মন্ত্রী সব সময় শিশুতোষ কথা বলে।

আশরাফুল ইসলমা লিখেছেন, বেগম খালেদা জিয়া কি আপনার মত সস্তা রাজনীতিবিদ নাকি?

নাবিল মোহাম্মাদ জাবেদের ভাষায়, একজন খুনিকে যে প্রেসিডেন্ট ক্ষমা করতে পারে তার কাছে কি ক্ষমা চাওয়া উচিৎ?

মো. ইউসুফ লিখেছেন, ক্ষমতা সরে গেলে মতিয়ার পরনে কাপড় থাকবে না।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ