,

১৪ মিনিটের জন্য হারিয়ে গিয়েছিল সুষমার প্লেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে নিয়ে ওড়া প্লেনটি মাঝ আকাশে থাকার সময়েই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় উদ্বেগ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় হাই অ্যালার্ট জারি করা হয়।

১৪ মিনিটের জন্য হারিয়ে গিয়েছিলেন মন্ত্রী। তবে তার পরে আবার যোগাযোগ পুনরুদ্ধার।

সাধারণত ৩০ মিনিট ধরে কোনও বিমানের সঙ্গে যোগাযোগ না থাকলে হাই অ্যালার্ট বা চূড়ান্ত সতর্কতা জারি করা হয়৷ ভিভিআইপি বিমান হওয়ায় সুষমা স্বরাজের বিমানের ক্ষেত্রে ১৪ মিনিটেই হাই অ্যালার্ট জারি করা হয়৷

সুষমা স্বরাজ বর্তমানে মরিশাস ও দক্ষিণ আফ্রিকা সফরে আছেন৷ শনিবার মরিশাসে যাওয়ার সময়ে তার বিমানের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসির প্রায় ১৪ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন ছিল ৷

এটিসির পক্ষ থেকে জানানো হয়েছে সাময়িক ঘটনা ঘটলেও, মন্ত্রীর বিমানের সঙ্গে ফের যোগাযোগ করা সম্ভব হয়৷

মরিশাসের আকাশে ঢোকামাত্রই এই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ বিকাল ৪টা ৪৪ মিনিট থেকে ৫৮ মিনিট পর্যন্ত কোনো যোগাযোগ ছিল না ভারতীয় সেনাবাহিনীর বিমানটির সঙ্গে৷

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে