দেহ ব্যবসার অভিযোগে তামিলের জনপ্রিয় অভিনেত্রী গ্রেফতার

news-image

অনলাইন ডেস্ক: ভারতের তামিলের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সঙ্গীতা বালানকে দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার করা হয়েছে৷ দেশটির চেন্নাইয়ের পানায়ুরের একটি প্রাইভেট রিসোর্ট থেকে তাকে গ্রেফতার করা হয়৷ পুলিশের তদন্তের জেরে আরও কয়েকজন অভিনেত্রীকেও সেই রিসোর্ট থেকে উদ্ধার করা হয়েছে৷

দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গোপন সূত্রে খবর পেতেই রিসোর্টটিতে হানা দেয় দেশটির পুলিশ৷ সঙ্গীতার সঙ্গে এই ব্যবসায় জড়িত ছিল সুরেশ নামক এক ব্যক্তি৷ তাকেও ওই রিসোর্টটি থেকে গ্রেফতার করা হয়েছে৷

সঙ্গীতা বালান তামিলের টেলিভিশনের জনপ্রিয়া মুখ৷ ‘বানি রানি’ ধারাবাহিকে তার অভিনয় বহু প্রশংসিত হয়েছিল৷ টেলিভিশন ছাডা়ও বিভিন্ন ছবিতেও অভিনয় করেছেন তিনি৷ ১৯৯৬ সালে তামিল হরর ফিল্ম ‘কারুপ্পু রোজা’য় ডেবিউ করেন অভিনেত্রী৷ তারপর চলে আসেন ছোটপর্দায়৷

২০০৯ সালে ‘চেল্লামে’ ড্রামা সিরিজে ফিমেল গ্যাংস্টার হিসেবে তাঁর অভিনয় দক্ষতায় মুগ্ধ হয় দর্শক৷ এছাড়াও ‘অবল’ সিরিয়ালে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভনয় করেন সঙ্গীতা৷ তবে ‘বানি রানি’ হাত ধরে তিনি জনপ্রিয়তার শীর্ষে ওঠেন তিনি৷

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার