রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে আমেরিকা, বিজয় হয়েছে ইরানের: রুহানি

news-image

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে নিজের আন্তর্জাতিক প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে আমেরিকা। তবে বিশ্বের বেশিরভাগ দেশের পক্ষ থেকে এ ঘটনায় ইরানকে সমর্থন করাকে তেহরানের জন্য বিরাট সাফল্য বলে মন্তব্য করেন তিনি।

ড. রুহানি শনিবার সন্ধ্যায় ইরানের সুন্নি আলেমদের এক সমাবেশে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের ওপর চাপ প্রয়োগের জন্য এখন মার্কিনীদের হাতে কোনো অজুহাত নেই। কারণ, তেহরান তার সব আন্তর্জাতিক প্রতিশ্রুতি পূরণ করেছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, তার দেশের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিশ্বের কয়েকটি ছোট দেশ ছাড়া আর কেউ আমেরিকাকে সমর্থন দেয়নি। আমেরিকার ইতিহাসে এই প্রথম কোন রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে সর্বোচ্চ বিরোধিতার সম্মুখীন হলো আমেরিকা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে একতরফাভাবে বের করে নেয়ার ঘোষণা দিয়ে বলেন, আগামী ছয় মাসের মধ্যে ইরানের বিরুদ্ধে আগের নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করা হবে।

অন্যদিকে ২০১৫ সালের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী পক্ষগুলো অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়ন বলেছে, তারা আমেরিকাকে ছাড়াই এ সমঝোতা এগিয়ে নিয়ে যাবে। এ লক্ষ্যে ওই পক্ষগুলোর সঙ্গে ইরানের ব্যাপকভিত্তিক আলোচনা চলছে।পার্সটুডে

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ