,

জুয়ায় হেরে স্ত্রীকে বন্ধুর হাতে তুলে দিল স্বামী!

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ওড়িশ্যা রাজ্যে স্ত্রীকে বাজি রেখে বন্ধুর সঙ্গে জুয়া খেলতে নেমেছিলেন এক যুবক । অবশেষে জুয়ায় হেরে খেলার শর্ত হিসাবে স্ত্রীকে তুলে দেন জয়ী ব্যক্তি অর্থাৎ বন্ধুর হাতে।

পরে পরাজিতর সামনেই বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করেন জুয়ায় জিতা ওই যুবক। খবর বিবিসির।

স্থানীয় থানা ধর্ষিতার অভিযোগ নিতে অস্বীকার করায় জেলার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করায় গত সপ্তাহের এ ঘটনাটি সম্প্রতি জানাজানি হয়।

এসপির কাছে অভিযোগ করার পরই ধর্ষিতার স্বামী এবং ধর্ষণে অভিযুক্ত – দুজনই পালিয়েছে।

পুলিশ বলছে, বালেশ্বর জেলার বাসিন্দা ওই নারী তাদের কাছে অভিযোগ জানিয়েছেন- তার স্বামী জুয়া খেলায় হেরে গিয়ে তাকে তুলে দিয়েছিল জুয়াতে জয়ী ব্যক্তির কাছে। গ্রামের বাইরে নিয়ে গিয়ে সেই ব্যক্তি ধর্ষণও করে ওই নারীকে।

ধর্ষিতা ওই গৃহবধূ গণমাধ্যমকে জানান, ঘটনার দিন রাত ১১টার দিকে স্বামী বাড়ি এসে তার সঙ্গে বাইরে যেতে বলে। এতো রাতে কোথায় যেতে হবে, বাচ্চারা ঘুমোচ্ছে – একথা বলার পরও স্বামী শোনেনি। কোনও জবাব না দিয়ে একরকম জোর করেই নিয়ে যায় গ্রামের বাইরে। সেখানে তার এক বন্ধু আগে থেকেই অপেক্ষা করছিল।

নির্যাতিতা আরও বলেন, স্বামীর বন্ধু হিসাবে তিনি ভাই বলে সম্বোধন করেন ওই যুবককে। কিন্তু স্বামীর সামনেই ওই ব্যক্তি তার হাত ধরে টানছিল। অনেক কাকুতি-মিনতি করেও পার পাননি।

শেষে তার স্বামীই ওই ব্যক্তির হাতে জোর করে তুলে দেয়। তারপরে স্বামীর সামনেই তাকে ধর্ষণ করে ওই ব্যক্তি।

তিনি তখনও জানতেন না যে তাকে বাজি ধরে জুয়া খেলতে বসেছিলেন স্বামী এবং তিনি পরাজিত হওয়ায় তাকে ধর্ষিণ করা হলো।

পরের দিন ওই নির্যাতিতার মেয়ে পুরো ঘটনা তার নানাকে জানায়। তিনি ওই নারীর শ্বশুরবাড়িতে এসে সবার কাছে ঘটনার সত্যতা জানতে চান। কিন্তু কেউই স্বীকার করেন নি।

গ্রামের মাতব্বররাও জানত না বিষয়টি। শেষে মেয়ে আর নাতনিকে নিয়ে বাড়ি ফিরে যান নির্যাতিতার বাবা।

তারপরে থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন ওই নির্যাতিতা, সঙ্গে তার বাবাও ছিলেন। কিন্তু অভিযোগ না নিয়ে মিটমাট করে নিতে পরামর্শ দেওয়া হয় তাদের।

বালিয়াপুল থানার অফিসার ইনচার্জ শ্যামসাগর পান্ডা অবশ্য অভিযোগ না নেয়ার কথা অস্বীকার করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে