,

আহত বিক্ষোভকারীদের সহায়তা করায় ফিলিস্তিনি নার্সকে হত্যা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক: রাজান আল নাজ্জার নামের (২১) এক ফিলিস্তিনি নার্সকে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। শুক্রবার গাজা সীমান্তে আহত বিক্ষোভকারীদের সহায়তা করতে গিয়েছিলেন তিনি। আর এ জন্য তাকে হত্যা করা হয়। এদিকে, ইসরায়েলের দাবি, জঙ্গীরা সে সময় তাদের বাহিনীর ওপর বন্দুক ও গ্রেনেড হামলা চালিয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দক্ষিণ গাজা শহরের খান ইউনিসে ওই নার্স গুলিবিদ্ধ হয়েছেন। একজন আহত ব্যক্তিকে সহায়তা করতে গেলে তাকে গুলি করে হত্যা করে স্নাইপাররা।

তিনি জানান, নাজ্জার সাদা ইউনিফর্ম পরিহিত ছিলেন। তিনি দুই হাত উপরে তুলে আহতদের সাহায্যে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ইসরাইলি সেনারা তার বুকে গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন স্বেচ্ছাসেবী ছিলেন নাজ্জার।

প্রসঙ্গত, গাজা উপত্যকায় গত ৩০ মার্চ বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এই হত্যাকাণ্ড সহ নিহতের সংখ্যা ১২৩ জনে দাঁড়িয়েছে।সূত্র: রয়টার্স

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে