,

ডেনমার্কে নেকাব পরলে ১৩ হাজার টাকা জরিমানা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ডেনমার্কে জনসমক্ষে আর মুখ ঢেকে চলা বা নেকাব ব্যবহার করা যাবে না। বৃহস্পতিবার দেশটির সংসদে নেকাব নিষিদ্ধ করে এ সংক্রান্ত আইন পাস হয়েছে। নেকাব ইসলামিক পোশাক হলেও ডেনমার্কের সরকারের ভাষ্য, কোনো ধর্মকে উদ্দেশ করে এ আইন তৈরি হয়নি৷ খবর: ডয়েচে ভেলে।

পাস হওয়া আইন অনুযায়ী, কেউ এই আইন প্রথমবার ভাঙলে তাকে ১ হাজার ক্রোনার বা ১৩৪ ইউরো (প্রায় ১৩ হাজার টাকা) জরিমানা করা হবে। এরপর আইন ভঙ্গ করলে ১০ হাজার ক্রোনার পর্যন্ত জরিমানা এবং ছয় মাস কারাদণ্ডের বিধান রাখা হয়েছে৷

ডেনমার্কের সংসদে নেকাবের বিপক্ষে ভোট পড়ে ৭৫টি। আর ৩০টি ভোট পড়ে নেকাবের পক্ষে৷ তবে পাস হওয়া আইন অনুযায়ী, নেকাবের পাশাপাশি মুখ, ঘাড় ও মাথা ঢেকে রাখার টুপি ‘ব্লালাকাভা’, স্কি মাস্ক, মুখের মাস্ক এভং নকল দাড়ি পরাও নিষিদ্ধ করা হয়েছে৷

তবে শরীর সুরক্ষার পোশাক এই আইনে নিষিদ্ধের তালিকায় নেই৷ যেমন বায়ুদূষণ বা অন্যান্য কিছু থেকে সুরক্ষাকারী মাস্ক, শীতকালীন মুখ ঢাকা বা মাথা ঢাকার পোশাক, মোটরসাইকেলের হেলমেট এবং বিভিন্ন উৎসব বা হ্যালোইনে ব্যবহার করা মাস্ক৷

এর আগে ২০১১ সালে ফ্রান্স প্রথম দেশ হিসেবে নেকাব নিষিদ্ধ করে৷ এরপর বেলজিয়াম, বুলগেরিয়া এবং সুইজারল্যান্ডে তা নিষিদ্ধ করা হয়৷ এছাড়া নেদারল্যান্ডসে সরকারি দফতরগুলোতেও নেকাব নিষিদ্ধ করা হয়েছে৷

সর্বশেষ গত এপ্রিলে জার্মানিতে সীমিত আকারে নেকাবের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। দেশটির সরকারি কর্মকর্তা এবং সেনা কর্মকর্তাদের জন্য নেকাব ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে৷

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে