,

চীনা প্রতিষ্ঠানের সঙ্গে জলবিদ্যুৎ চুক্তি বাতিল করলো নেপাল

news-image

চীনের রাষ্ট্রায়ত্ব সবচেয়ে বড় জলবিদ্যুৎ উন্নয়ন কেম্পানি থ্রি জর্জেসর সঙ্গে চুক্তি বাতিল করেছে নেপাল সরকার। মঙ্গলবার দেশের বাজেট ঘোষণাকালে নিজস্ব অর্থায়নে ৭৫০ মেগাওয়াট ওয়েস্ট সেটি জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে নেপাল।

নেপালের অর্থমন্ত্রী যুবরাজ খাতিওয়াদা পার্লামেন্টে ১২.১৮ বিলিয়ন রুপি’র বার্ষিক বাজেট প্রস্তাবের সময় জানান, দেশের অভ্যন্তরীণ সম্পদ ব্যবহার করে ওয়েস্ট সেতি জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এই ঘোষণার মাধ্যমে নেপালের পশ্চিমাঞ্চলে ১.৬ বিলিয়ন ডলারের প্রকল্পটিতে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির অবসান ঘটবে। গত ছয় মাসের মধ্যে নেপালে চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রকল্প প্রত্যাহারের এটা দ্বিতীয় ঘটনা। গত বছর নভেম্বরে চীনা কোম্পানি গেঝোবা গ্রুপের সঙ্গে ২.৫ বিলিয়ন ডলারের ১,২০০ মেগাওয়াট বুধি গান্দাকি জলবিদ্যুৎ প্রকল্প বাতিল করেছিলো নেপাল।

তবে নেপালের এমন সিদ্ধান্তে থ্রি জর্জেসের কাছ থেকে এখনো কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্বের সবচেয়ে বড় এই জলবিদ্যুৎ প্রকল্পটি চীনের ইয়াংসি নদীর উপর থ্রি জের্জেস ড্যাম পরিচালনা করে আসছিলো থ্রি জর্জেস কোম্পানি। ২০১৫ সালে চীনা প্রতিষ্ঠানটিকে এই প্রকল্পের কাজ দেয় নেপাল এবং ২০২১-২২ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের কথা ছিলো। এই প্রকল্পের বিদ্যুৎ নেপালে বিক্রির কথা ছিলো। বর্তমানে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কিনতে হচ্ছে নেপালকে। সাইথ ইস্ট মনিটর

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে