,

ইরানের এভিন কারাগারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

news-image

ইরানের ওপর আবারো নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবারে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েছে ইরানের ‘এভিন কারাগার’ ও আধা-সামরিক বাহিনী আনসার-ই হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানে ভিন্ন মত দমন করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করেছে। বৃহস্পতিবার দিনের শুরুতে মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। এ খবর দিয়েছে আল আরাবিয়া।

খবরে বলা হয়, ইরানের বহুল আলোচিত ‘এভিন কারাগার’ ও আধা-সামরিক বাহিনী আনসার-ই হিজবুল্লাহর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটির দাবি, এভিন কারাগারে বন্দী ভিন্নমতাবলম্বী রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারের সমালোচকদের মানবাধিকারের তীব্র লঙ্ঘন করা হয়। এতে সহায়তা করে আনসার-ই হিজবুল্লাহ। বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রী স্টিভেন মনুচিন বলেন, সম্প্রতি ইরানে বিক্ষোভ দমনে চালানো কঠোর অভিযানে দু’টি প্রতিষ্ঠান, ছয় ব্যক্তি ও একটি যোগাযোগ প্রযুক্তি সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখান করেছে ইরান। প্রেস টিভির খবরে বলা হয়েছে, এসব অভিযোগ ‘অসত্য’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

উল্লেখ্য, এভিন কারাগার ইরানের রাজধানী তেহরানের উত্তর অংশে অবস্থিত। এখানে ভিন্ন মতাবলম্বী রাজনীতিবিদ ও সরকার উৎখাত ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত বন্দীদের রাখা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে