রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির কাছে পরমাণু তথ্য বিক্রি করছে ইসরায়েল: অ্যামি দোর অন

news-image

সৌদি আরবের কাছে পরমাণু তথ্য বিক্রি করছে ইসরায়েল। এ পদক্ষেপের ফলে সৌদি আরব পরমাণু অস্ত্র বানাতে সক্ষম হবে। ইসরায়েলের একজন শীর্ষ পর্যায়ের পরমাণু বিশ্লেষক অ্যামি দোর অন এ তথ্য ফাঁস করেছেন।

অ্যামি দোর অন নামের ইসরায়েলি সামরিক বাহিনীর শীর্ষ পরমাণু বিশ্লেষক জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এ সহযোগিতা সম্ভব হয়েছে। তিনি জানান, এ পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা শুরু হতে পারে।

ইসরায়েলি বিশ্লেষকের মতে, শেষ পর্যন্ত সৌদি আরব পরমাণু অস্ত্র তৈরির দিকে ঝুঁকতে পারে তা জানা সত্ত্বেও ইসরায়েল রিয়াদকে পরমাণু তথ্য দেবে এই কারণে যে, যাতে সৌদি আরব পাকিস্তানের মতো দেশের কাছে না যায়।

ইসরায়েল সৌদি বেড়ে চলা সম্পর্কের কথা উল্লেখ করে অ্যামি দোর বলেন, ‘সৌদি আরব যাতে সম্পূর্ণভাবে পাকিস্তানের ওপর নির্ভরশীল না হয়ে পড়ে এজন্য ইসরায়েল রিয়াদকে পরমাণু অস্ত্র বানাতে সাহায্য করতে চায়।’ সূত্র: পার্সটুডে

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ